​চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর কিশোর শাওনের মৃত্যু!

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১২:৫১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১২:৫১:৩৪ অপরাহ্ন
চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে মায়ের পর এবার ১৬ বছর বয়সী শাওন মারা গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, দগ্ধদের ঢাকায় আনার পথে শাওনের মা নুরজাহান আক্তার রানীর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দু’জন।

হাসপাতাল সূত্র জানায়, বিস্ফোরণে দগ্ধ আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সাখাওয়াত ও আশুরা আক্তার পাখির শরীরের ১০০ শতাংশ, শিপনের ৮০ শতাংশ, সামিরের ৪৫ শতাংশ, আয়েশার ৪৫ শতাংশ, স্নিগ্ধার ৩৮ শতাংশ এবং আনাছের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

উল্লেখ্য, সোমবার ভোরে হালিশহরের এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ ভবনের তৃতীয় তলায় জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটে। পরে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

সময়ভেলা | চট্টগ্রাম

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005