ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন। সংশোধিত সিটি করপোরেশন অধ্যাদেশ অনুযায়ী তারা মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন—
ঢাকা দক্ষিণ: মো. আব্দুস সালাম
ঢাকা উত্তর: মো. শফিকুল ইসলাম খান
খুলনা: নজরুল ইসলাম মঞ্জু
সিলেট: আব্দুল কাইয়ুম চৌধুরী
নারায়ণগঞ্জ: মো. সাখাওয়াত হোসেন খান
গাজীপুর: মো. শওকত হোসেন সরকার
‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সময়ভেলা | জাতীয়