বিয়ের দিনই দুই বোনের মৃত্যু, জোধপুরে শোকের ছায়া!

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৩:০১:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৩:০১:০১ অপরাহ্ন
ভারতের জোধপুরের মানাই গ্রামে নিজেদের বিয়ের দিন দুই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) তাদের বিয়ে হওয়ার কথা ছিল।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শোভা (২৫) ও ভিমলা (২৩) নামে দুই বোন শুক্রবার রাত পর্যন্ত বিয়ের প্রস্তুতিতে অংশ নেন। পরে রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশের এডিসিপি (ওয়েস্ট) রোশান মীনা জানান, প্রাথমিক তদন্তে তাদের দেহে বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে ইন্ডিয়া টুডে জানিয়েছে, পারিবারিকভাবে বিয়ে নিয়ে চাপ ছিল বলে অভিযোগ করেছেন স্বজনদের একজন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সময়ভেলা | আন্তর্জাতিক

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005