সুপার এইটের লড়াইয়ে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও ইংল্যান্ড!

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০১:০৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০১:০৮:১১ অপরাহ্ন
দিনের আরেক ম্যাচে সুপার এইটের লড়াইয়ে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। পাল্লেকেল্লেতে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সুপার এইটে ওঠে লঙ্কানরা। আর ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ আটে জায়গা করে নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।


আজকের ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ইংলিশ শিবির। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ইংল্যান্ড। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চায় তারা।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের অলরাউন্ডার হ্যারি ব্রুক বলেন’

“এখানে খেলে এবং এই কন্ডিশনে অভিজ্ঞতা অর্জন করে আমরা আত্মবিশ্বাসী। তাদের বিপক্ষে আমরা ভালো একটি সিরিজ খেলেছি। আশা করছি সেই অভিজ্ঞতা আজ কাজে লাগবে।”

সুপার এইটের ফরম্যাট প্রসঙ্গে ব্রুক আরও বলেন,
“সুপার এইটে আগের পয়েন্ট বহাল থাকছে না, তাই এটি একদম নতুন শুরু। আমরা সেটি মাথায় রেখেই খেলতে নামছি। কিছু পরিস্থিতিতে আরও সাহসী ক্রিকেট খেলতে হবে বলে মনে করি।

সময়ভেলা/স্পোর্টস

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005