ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!

আপলোড সময় : ২৭-০১-২০২৬ ১০:১৭:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৬ ১০:১৭:৩৪ পূর্বাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান নাটক এবার নতুন মোড় নিতে শুরু করেছে। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত যেতে অস্বীকৃতি জানানো বাংলাদেশকে গত শনিবার বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।

তবে নতুন করে ক্ষীণ আশা দেখা দিয়েছে—পাকিস্তান সরে দাঁড়ালে আবার বিশ্বকাপে ফেরানো হতে পারে বাংলাদেশকে।


এদিকে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কট করার বিষয়টি বিবেচনায় নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে বোর্ড প্রধান মহসিন নাকভি জানান, আগামী শুক্রবার বা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে তাদের স্থলাভিষিক্ত হিসেবে ‘এ’ গ্রুপে প্রথম সুযোগ পাবে বাংলাদেশ। ওই ক্ষেত্রে বাংলাদেশের দাবির প্রেক্ষিতে তাদের সব ম্যাচ আয়োজন করা হতে পারে শ্রীলঙ্কায়।

প্রতিবেদনে এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, পাকিস্তান বাদ পড়লে বাংলাদেশকে সেই গ্রুপে অন্তর্ভুক্ত করলে “লজিস্টিকাল চ্যালেঞ্জ” মোকাবিলা তুলনামূলক সহজ হবে।


তবে পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশের জন্য বিশ্বকাপ বর্জন করা পাকিস্তানের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে—কারণ পাকিস্তান সরে দাঁড়ালে তার জায়গায় খেলবে বাংলাদেশই। ফলে পুরো ঘটনাকে কেন্দ্র করে পিসিবি নতুন করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

এখন সবকিছু নির্ভর করছে পাকিস্তানের সিদ্ধান্তের ওপর—তারা বিশ্বকাপে থাকবে, নাকি সরে দাঁড়াবে।


সময়ভেলা | স্পোর্টস

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005