ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার গজারিয়া বাজারের ডা. আজাহার উদ্দিন কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে ভোলা বাস টার্মিনাল থেকে একটি যাত্রীবাহী বাস চরফ্যাসনের উদ্দেশে রওনা দেয়। দুপুর ২টার দিকে গজারিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সময়ভেলা | সারাদেশ