​গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ, নারীসহ তিনজনের মৃত্যু!

আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৩:২৪:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৩:২৪:০০ অপরাহ্ন
গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইলে নয়নীপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। তাৎক্ষণিকভাবে তার দুই সন্তানের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মালা তার দুই সন্তানকে নিয়ে রেললাইনের দিকে দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তান নিহত হন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, “এক নারী দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।”

সময়ভেলা | সারাদেশ

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005