​​এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল!

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০১:০৬:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০১:০৬:৩৭ অপরাহ্ন
লা লিগায় কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালের মাঠে ২-০ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠে গেছে লস ব্লাঙ্কোসরা।


শনিবার রাতে ম্যাচের প্রথমার্ধে রিয়াল আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি। ভিয়ারিয়াল গোলরক্ষক লুইস জুনিয়র আর্দা গুলের ও এমবাপ্পের প্রচেষ্টা রুখে দেন। অন্যদিকে স্বাগতিকরাও কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিনিসিয়ুস জুনিয়রের কাট-ব্যাক থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। যোগ করা সময়ে পেনাল্টিতে পানেনকা শটে দ্বিতীয় গোল করে জয়ের ব্যবধান নিশ্চিত করেন তিনি।


এই জয়ে টানা পঞ্চম ম্যাচে জয় পেল রিয়াল। ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে, এক ম্যাচ কম খেলা বার্সা দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে। ভিয়ারিয়াল ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।


সময়ভেলা | স্পোর্টস

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005