​অষ্টগ্রামে বিএনপির জনসভায় চেয়ার বসা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০!

আপলোড সময় : ২৪-০১-২০২৬ ১০:২৩:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৬ ১০:২৩:১২ পূর্বাহ্ন
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় চেয়ার বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সমর্থনে আয়োজিত জনসভায় কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল উপস্থিত হয়। এ সময় সভাস্থলে বসা নিয়ে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে যুবদল কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে উত্তেজনা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, যুবদল নেতা মাহবুব আলম কিসমতসহ অন্তত ২০ জন আহত হন। তবে অপর পক্ষের দাবি, তাদেরও ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে অসুস্থতার কারণে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান জনসভায় উপস্থিত থাকতে পারেননি।

অষ্টগ্রাম থানার ওসি সোয়েব খান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ভেলা | রাজনীতি

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005