​না ফেরার দেশে অভিনেতা ইলিয়াস জাভেদ!

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০১:১৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০১:১৭:৫৪ অপরাহ্ন
বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে বুধবার (২১ জানুয়ারি) তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।


তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ চিরবিদায় নেন এই বরেণ্য অভিনেতা।

১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে ইলিয়াস জাভেদের। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। নৃত্য পরিচালক হিসেবেও চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। তার আসল নাম ছিল রাজা মোহাম্মদ ইলিয়াস।


অভিনয় জীবনে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেতা *‘নিশান’*সহ বহু ছবিতে স্মরণীয় ভূমিকা রেখেছেন। ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্ম নেওয়া ইলিয়াস জাভেদ ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।

তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

সময়ভেলা | বিনোদন

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005