​জাহাজ নির্মাণ শিল্পে ঋণ পুনঃতফসিলে বড় ছাড়, ১০ বছরে পরিশোধের সুযোগ!

আপলোড সময় : ২১-০১-২০২৬ ১১:২২:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ১১:২২:২৬ পূর্বাহ্ন
রপ্তানিমুখী ও স্থানীয় জাহাজ নির্মাণ শিল্পকে টিকিয়ে রাখতে ঋণ পুনঃতফসিলে বড় ধরনের ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এই খাতের ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ১০ বছরে ঋণ পরিশোধ করতে পারবে, যার মধ্যে থাকবে ২ বছরের গ্রেস পিরিয়ড।

মঙ্গলবার (২০ জানুয়ারি) জারি করা সার্কুলারে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ইউরোপে সামরিক অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থার বিঘ্নে জাহাজ নির্মাণ শিল্পের নগদ প্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত পুনঃতফসিলের জন্য আবেদন করা যাবে।

নির্দেশনা অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শ্রেণিকৃত ঋণ পুনঃতফসিলে মোট ঋণের ৩ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হবে। আগে পুনঃতফসিল করা ঋণ নতুন করে পুনর্গঠনে ডাউন পেমেন্ট লাগবে ২ শতাংশ। গ্রেস পিরিয়ডে শুধু সুদ পরিশোধ করতে হবে, মূল ঋণ কিস্তিতে পরিশোধ শুরু হবে পরে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জালিয়াতি বা ইচ্ছাকৃত খেলাপিদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। তবে পুনঃতফসিল থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানগুলো নতুন ঋণ নিতে পারবে।

সময়ভেলা | অর্থনীতি

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005