​১০ দলীয় জোটে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত, জামায়াত পাবে ২১৫ আসন!

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটের আসন বণ্টন প্রায় চূড়ান্ত হয়েছে। জোট সূত্রে জানা গেছে, ৩০০ আসনের মধ্যে ২৯৪ আসনে সমঝোতা হয়েছে এবং ৬টি আসন উন্মুক্ত রাখা হয়েছে।

সমঝোতা অনুযায়ী, জামায়াতে ইসলামী সর্বাধিক ২১৫টি আসনে নির্বাচন করবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ২৯টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস জোটের আওতায় ২৩টি আসনে একক প্রার্থী দেবে, তবে উন্মুক্ত ভিত্তিতে আরও ৬টি আসনে অংশ নেবে।

এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে নির্বাচন করবে।

দীর্ঘ আলোচনার পর জোটের সঙ্গে সমঝোতায় না পৌঁছানোয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। দলটি ইতোমধ্যে ২৫৯ আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।

জোট নেতারা জানিয়েছেন, সরকারবিরোধী ভোট বিভক্তি ঠেকাতেই এই আসন সমঝোতা করা হয়েছে। বুধবারের মধ্যেই জোটের পক্ষ থেকে চূড়ান্ত আসন তালিকা প্রকাশ করা হবে।

সময়ভেলা | জাতীয় নির্বাচন

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005