​ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বর্ষপূর্তিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, অভিবাসন নীতির বিরুদ্ধে ক্ষোভ!

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৯:২৮:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৯:২৮:২৮ পূর্বাহ্ন
ডোনাল্ড ট্রাম্প–এর দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজার হাজার শ্রমিক ও শিক্ষার্থী ব্যাপক বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত এসব কর্মসূচিতে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসি, নর্থ ক্যারোলিনা, ওহিওসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিনিয়াপলিসে সাম্প্রতিক এক অভিবাসন অভিযানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক রেনি গুড নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ আরও তীব্র হয়।


মিনিয়াপলিসের বিক্ষোভে ‘নো আইস, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ’ স্লোগানে রাজপথ মুখরিত হয়। ওহাইওর ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং নিউ মেক্সিকোর সান্তা ফে-তে হাইস্কুল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সমাবেশে অংশ নেন।


ইনডিভিবল ও ৫০৫০১-এর মতো রাজনৈতিক সংগঠন, শ্রমিক ইউনিয়ন ও তৃণমূল গোষ্ঠীগুলো এসব বিক্ষোভের নেতৃত্ব দেয়। তারা অভিবাসী ডিটেনশন ক্যাম্পগুলোর মানবিক সংকট ও সেখানে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে।

ট্রাম্প প্রশাসন দাবি করছে, অবৈধ অভিবাসন রোধে তারা ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। তবে দেশজুড়ে চলমান এই বিক্ষোভ প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বাড়তে থাকা জনঅসন্তোষের ইঙ্গিত দিচ্ছে।

সময়ভেলা | বিশ্ব

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005