​শেখ হাসিনার সাবেক পিয়নের পৌনে ২ কোটি টাকার সম্পদ জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ!

আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৫:১০:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৫:১০:৫৬ অপরাহ্ন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলমের নামে থাকা প্রায় পৌনে দুই কোটি টাকার জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের নামে নোয়াখালীর সদর ও চাটখিলে ৩৫ শতাংশ জমি এবং মিরপুরে একটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে, যার মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা। পাশাপাশি কামরুন নাহারের সাতটি ব্যাংক হিসাবে থাকা এক কোটি তিন লাখ টাকার বেশি অর্থ অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রায় ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬২৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা রয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধেও প্রায় সাত কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে।

এর আগে গত বছরের ৩০ জানুয়ারি আদালত জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

সময়ভেলা | জাতীয়

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005