​পাসপোর্ট র‍্যাংকিংয়ে সপ্তম দুর্বল অবস্থানে বাংলাদেশ!

আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১২:৫৯:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১২:৫৯:৫০ অপরাহ্ন
বিশ্বের দুর্বল পাসপোর্টগুলোর তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ (জানুয়ারি সংস্করণ)–এ এমন তথ্য উঠে এসেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে পঞ্চম দুর্বল অবস্থানে।

ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। ১০১টি অবস্থানের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৫তম। এর আগে ২০২৫ সালের জানুয়ারি সংস্করণে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতে তৈরি এই র‍্যাংকিংয়ে টানা শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।


তালিকার একেবারে নিচের দিকে রয়েছে পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম।

হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।


সময়ভেলা | জাতীয়

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005