​ইসরোর মহাকাশ মিশনে ধাক্কা, ১৬টি স্যাটেলাইট নিয়ে হারিয়ে গেছে ভারতীয় রকেট!

আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৪:১৯:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৪:১৯:৩৯ অপরাহ্ন
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) বড় ধরনের ধাক্কা খেয়েছে তাদের সর্বশেষ মহাকাশ মিশনে। ১৬টি স্যাটেলাইট বহনকারী পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি) যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।


সোমবার (১২ জানুয়ারি) সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ২০২৬ সালের প্রথম উৎক্ষেপণ অভিযান শুরু করে ইসরো। সকাল ১০টা ১৮ মিনিটে পিএসএলভি-সি৬২ রকেট উৎক্ষেপণের প্রায় আট মিনিট পর তৃতীয় ধাপে কারিগরি ত্রুটি দেখা দেয়, ফলে রকেটটি কক্ষপথচ্যুত হয়।


ইসরো চেয়ারম্যান ভি. নারায়ণন জানান, মিশনের শেষ পর্যায়ে প্রযুক্তিগত সমস্যার কারণে স্যাটেলাইটগুলো সঠিকভাবে কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তে ব্যর্থতা বিশ্লেষণ কমিটি কাজ শুরু করেছে।

মিশনে থাকা ১৬টি স্যাটেলাইটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আর্থ অবজারভেশন স্যাটেলাইট ছিল, যার নাম ‘অন্বেষা’।

সময়ভেলা | আন্তর্জাতিক

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005