জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত!

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১১:২১:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১১:২১:৩১ পূর্বাহ্ন

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ধারণা, ককটেল তৈরির সময় বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ভোরে বিকট শব্দের পর একটি রসুন ক্ষেতে সোহানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, মরদেহে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

সময়ভেলা | সারাদেশ

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005