​জেএফ-১৭ ‘থান্ডার’ যুদ্ধবিমান ক্রয় নিয়ে পাকিস্তানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা!

আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৫:৪১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৫:৪১:৩১ অপরাহ্ন
বাংলাদেশ বিমানবাহিনীতে নতুন প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত হওয়ার সম্ভাবনা সামনে রেখে পাকিস্তানের সঙ্গে উচ্চপর্যায়ের প্রতিরক্ষা আলোচনা করেছে ঢাকা। ইসলামাবাদ সফরে গিয়ে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমানবাহিনীর প্রধান পাকিস্তান বিমানবাহিনী এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবার সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন।


পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআরের বরাতে দেশটির সংবাদমাধ্যম ডন জানায়, বৈঠকে জেএফ-১৭ ‘থান্ডার’ যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাবনাসহ সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অপারেশনাল সহযোগিতা, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি ও পুরোনো যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুত্ব দেওয়া হয়।


সফরকালে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। পাকিস্তান বিমানবাহিনীর পক্ষ থেকে প্রশিক্ষণ সহায়তা, সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ এবং কারিগরি সহায়তার আশ্বাস দেওয়া হয়। এদিকে বাংলাদেশ আকাশসীমা নজরদারি জোরদার ও এয়ার ডিফেন্স সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা চায়।


আইএসপিআর জানায়, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার হয়েছে।


সময়ভেলা | আন্তর্জাতিক

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005