‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে বিতর্ক, ৫২০ দিনে গ্রেপ্তার ৮৭ হাজার!

আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০১:১৮:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০১:১৮:১৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার নামে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দুই দফার অভিযানে ২৭ হাজার ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি জুলাই–আগস্ট আন্দোলন পরবর্তী মামলা, ওয়ারেন্ট ও অভিযোগে গ্রেপ্তার আরও ৬০ হাজার। সব মিলিয়ে ৫ আগস্ট পরবর্তী ৫২০ দিনে রাজনৈতিক বিবেচনায় ৮৭ হাজার জন গ্রেপ্তারের অভিযোগ রয়েছে।

 

সমালোচকরা বলছেন, এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষও হয়রানির শিকার হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, প্রকৃত অপরাধী বাদ দিয়ে সাধারণ মানুষ বা রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার হলে তা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলমান রয়েছে। ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গত ৪ জানুয়ারি পর্যন্ত ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অস্ত্র, গোলাবারুদ ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।

 

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচন বানচালের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে।

 

সময়ভেলা | সারাদেশ

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005