কূটনৈতিক ইস্যুতে আইপিএল থেকে বাদ মুস্তাফিজ, বয়কটের ডাক সমর্থকদের!

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৫:৪৯:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৫:৪৯:১০ অপরাহ্ন

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান-কে দল থেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

 

৯ কোটি ২০ লাখ রুপিতে নিলামে কেনা হলেও কূটনৈতিক সম্পর্কের প্রভাবের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। বোর্ডের নির্দেশ মেনে আগামী মার্চ–এপ্রিল–মে’র আইপিএল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

বিসিসিআই জানিয়েছে, কেকেআর চাইলে মুস্তাফিজের পরিবর্তে বিকল্প ক্রিকেটার নিতে পারবে। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে ফ্র্যাঞ্চাইজিটি।

 

রাজনৈতিক ও কূটনৈতিক কারণে বাংলাদেশের তারকা ক্রিকেটারকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক আইপিএল বয়কটের ডাক দিয়েছেন।

 

— সময়ভেলা/স্পোর্টস

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005