নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন করে ‘নাবিক কল্যাণ পরিদপ্তর’ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়।
সোমবার প্রকাশিত এক তথ্য বিবরণীতে জানানো হয়, চলতি বছরের ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এ নাম পরিবর্তন কার্যকর করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরিদপ্তরটির ইংরেজি নাম নির্ধারণ করা হয়েছে ‘Directorate of Seafarers’ Welfare’। সংশ্লিষ্টরা আশা করছেন, এই নাম পরিবর্তনের মাধ্যমে নাবিকদের কল্যাণ কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে।
সময়ভেলা / মেরিন নিউজ