কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধনে হামলা, আহত কয়েকজন!

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০২:৫৮:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০২:৫৮:৪৬ অপরাহ্ন

 


রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের সামনে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের শান্তিপূর্ণ মানববন্ধনে বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। সোমবার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের অভিযোগ, তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্যসচিব আবদুর রহমানের অনুসারীরা মানববন্ধনে অতর্কিত হামলা চালান। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হন। পরে ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের প্রতিহত করেন।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সহস্রাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন। হামলার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

সময়ভেলা/সারাদেশ

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005