রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু!

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১২:২০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১২:২০:৩২ অপরাহ্ন

রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল ইসলাম (৩৪) ও অন্তরা (২২) নামে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রেললাইন দিয়ে হাঁটার সময় পেছন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অন্তরা মারা যান। গুরুতর আহত নাজমুলকে হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, অন্তরার মরদেহ স্বজনদের আবেদনে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে এবং নাজমুলের মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতরা দুজনই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

সময়ভেলা/দূর্ঘটনা

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005