রোনালদোর জোড়া গোলে আল আখদাউদকে হারাল আল নাসর!

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১২:০২:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১২:০২:১০ অপরাহ্ন

সৌদি প্রো লিগে আল নাসর ৩–০ গোলে হারিয়েছে আল আখদাউদ–কে। ম্যাচে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আর যোগ করা সময়ে একটি গোল করেন জোয়াও ফেলিক্স।

শনিবার (২৭ ডিসেম্বর) আল আওয়াল পার্কে প্রথমার্ধেই দুই গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এই জয়ে টানা ১০ ম্যাচে শতভাগ জয় নিয়ে সৌদি প্রো লিগে নতুন রেকর্ড গড়েছে আল নাসর।

এই জয়ে টেবিলের দুইয়ে থাকা আল হিলাল–এর চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে আল নাসর।


সময়ভেলা/স্পোর্টস

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005