খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল: ডা. জাহিদ হোসেন

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৯:৩৩:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৯:৩৩:৫৮ পূর্বাহ্ন

 

চিকিৎসারত খালেদা জিয়া-র শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এর সামনে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন,
“স্বাভাবিকভাবে ওনার অবস্থার উন্নতি হয়েছে—এ কথা বলা যাবে না। ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন।”

ডা. জাহিদ হোসেন আরও জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটে। অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাঁকে কেবিন থেকে সিসিইউ এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাঁর চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানান মেডিকেল বোর্ডের এই সদস্য।

সময়ভেলা/জাতীয়

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005