যুক্তরাষ্ট্র কে জলদস্যু আখ্যা ভেনেজুয়েলার!

আপলোড সময় : ১১-১২-২০২৫ ১১:৫১:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ১১:৫১:২৯ পূর্বাহ্ন

ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ওয়াশিংটনকে কঠোর ভাষায় আক্রমণ করেছে কারাকাস। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘চুরি’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগ তুলে ভেনেজুয়েলা বলছে, ওয়াশিংটনের সব পদক্ষেপই দেশটির জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনার অংশ। এদিকে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে এই ধরনের আরও পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।

 

বিবিসির প্রতিবেদন বলছে, ভেনেজুয়েলা উপকূলে একটি তেলবাহী জাহাজ আটক করার ঘটনায় যুক্তরাষ্ট্রকে ‘চুরি’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগে অভিযুক্ত করেছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে দেশটি বলেছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ‘আগ্রাসী নীতি’ আমাদের জ্বালানি সম্পদ লুটের ‘সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ’।

 

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র ‘সাম্রাজ্যবাদী পন্থায় ক্ষমতার অপব্যবহার’ করছে। লাতিন আমেরিকার এই দেশটির দাবি, ভেনেজুয়েলার বিরুদ্ধে দীর্ঘদিনের এই আক্রমণ অভিবাসন, মাদক পাচার, গণতন্ত্র কিংবা মানবাধিকারের কারণে নয়; বরং ‘এটা সবসময়ই ছিল আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের তেল ও জ্বালানি দখলের জন্য।’

 

এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ভেনেজুয়েলার উপকূলে একটি ট্যাংকার আটক করেছি— খুব বড় ট্যাংকার। এখন পর্যন্ত আটক করা ট্যাংকারগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।

 

সূত্র: আনাদুলু, রয়টার্স

সময়ভেলা/বিশ্ব 

 

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005