এটা কখনো ঘরে চেষ্টা করবেন না, কবজি ভেঙে যেতে পারে: ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স

আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০২:২৮:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০২:২৮:৪০ অপরাহ্ন
ফিজের কাটারের জাদু দেখছে বিশ্ব। আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে দুই ম্যাচে মোট ৪ উইকেট হলো মোস্তাফিজুর রহমানের। গত শনিবার দুবাইয়ে গালফ জায়ান্টসের বিপক্ষে হারের ম্যাচে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ। ‘ডট’ বল ছিল ১৩টি। গতকাল আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে জিতেছে তাঁর দল দুবাই ক্যাপিটালস। বোলিংও দারুণ করেন বাংলাদেশের এই পেসার।

ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স মজা করে বলেন, একজন ফাস্ট বোলারের এভাবে হাতের কবজি স্পিন করা- অবিশ্বাস্য। এটা কখনো ঘরে চেষ্টা করবেন না। কবজি ভেঙে যেতে পারে।


দুবাই ক্যাপিটালসের ৮৩ রানের বিশাল জয়ে মোস্তাফিজের অবদান ৩ ওভারে ২২ রানে ২ উইকেট। এই ম্যাচে ১১টি বল ‘ডট’ দেন মোস্তাফিজ। সব মিলিয়ে দুই ম্যাচে ৪২টি বৈধ ডেলিভারির মধ্যে ২৪টি বল ‘ডট’ দিলেন মোস্তাফিজ। উইকেট মোট ৪টি এবং রান দিয়েছেন ৪৮।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৮৬ রান তুলেছিল দুবাই ক্যাপিটালস। তাড়া করতে নেমে ১৫.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় আবুধাবি ক্যাপিটালস। আবু ধাবির হয়ে সর্বোচ্চ ২১ বলে ২৭ রান করা ওপেনার ফিল সল্ট এবং চারে নামা উন্মুক্ত চাঁদকে (০) ফেরান মোস্তাফিজ।


আবুধাবির ইনিংসে দ্বিতীয় ওভারে ৫ রান দিয়ে উন্মুক্ত চাঁদকে উইকেটের পেছনে ক্যাচ বানান মোস্তাফিজ। ইনিংসে ষষ্ঠ ওভারে আবারও বোলিংয়ে ফেরানো হয় তাঁকে। এই ওভারে ১১ রান দিলেও দারুণ কাটারে সল্টকে বোকা বানিয়ে তাঁকে কাভারে ক্যাচে পরিণত করেন মোস্তাফিজ। ইনিংসের ১৫তম ওভারে ৭ রান দেন তিনি।

সময়ভেলা/স্পোর্টস

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005