নাটকীয় সেমি ফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে যুব টাইগাররা

যুব এশিয়া কাপ ফাইনালে আজ রাতে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৫:৫৯:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৫:৫৯:৫৫ অপরাহ্ন
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে রাতে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (২৩ নভেম্বর) কাতারের দোহায় ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস।

২০১৩ সালে যাত্রা শুরুর এই আসরে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুবার করে শিরোপা জিতলেও বাংলাদেশের অর্জন বলতে ছয় বছর আগে হওয়া রানার্সআপ। প্রায় পাঁচ বছর আগে আকবর আলীর নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। আজ সেই আকবরের কাঁধেই দায়িত্ব—রাইজিং স্টারস এশিয়া কাপে দেশকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ট্রফি এনে দেওয়ার।

টুর্নামেন্টে হংকং, আফগানিস্তান আর ভারতকে হারিয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশ। বিশেষ করে সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারায় তারা। সেমিফাইনালের ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চ ছাপিয়ে জিতে বাংলাদেশ ‘এ’ দল। একের পর এক হাস্যকর ভুলের পর সুপার ওভারে গড়ায় ম্যাচ। যেখানে রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলেই ভারত ২ উইকেট হারায়। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ১ রান। সেই সহজ লক্ষ্য কঠিন করে তোলার পর ওয়াইডের কল্যাণে জিতে ফাইনালে উঠে বাংলাদেশ।

বাংলাদেশ ‘এ’-পাকিস্তান শাহিনস এর মধ্যকার ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও টেন স্পোর্টস-১।

সময়ভেলা/স্পোর্টস

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005