তেজগাঁও রেল স্টেশনে দুটি পরিত্যক্ত বগিতে অগ্নিসংযোগ!

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১০:৩০:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১০:৩০:০২ পূর্বাহ্ন
রাজধানী তেজগাঁওয়ের রেল স্টেশনের দুটি পরিত্যক্ত রেল বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় হাতে নাতে দুজনকে ধরে তেজগাঁও রেলওয়ে পুলিশ। প্রাথমিকভাবে ট্রেনে অগ্নিসংযোগের কথা বলা হলেও, পরবর্তীতে পরিত্যক্ত বগির কথা বলেন থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

ঢাকা রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই বগির দুটি সিট পুড়ে যায়। এ সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়েছে। আটক দুইজন হলেন মোরশেদ (৪০) ও জাকির (২৫)।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রেলওয়ে থানার ওসি।

ঢাকা রেলওয়ে জেলা পুলিশ গণমাধ্যমকে জানায়, বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত লাইনে থাকা পরিত্যক্ত/নষ্ট কোচের সিটে অজ্ঞাতনামা কয়েক জন দুষ্কৃতিকারী অগ্নিসংযোগ করলে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে নষ্ট কোচের দুটি সিট ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের স্থানীয় লোকজন ও আরএনবির সহায়তায় ঘটনাস্থলের পাশ থেকে সন্দেহভাজন দুইজনকে  জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

সময়ভেলা/অপরাধ

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005