নারী ক্রিকেটারের যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে মাশরাফির প্রভাবমুক্ত তদন্তের দাবি!

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১১:৪৮:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১১:৪৮:০৫ পূর্বাহ্ন
বাংলাদেশ নারী ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা গুরুতর অভিযোগ। তিনি নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ দায়িত্বে থাকা কয়েকজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন। জাহানারার এমন অভিযোগের প্রভাবমুক্ত তদন্ত দাবি করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


শুক্রবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মাশরাফি। ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান ম্যাশ। তিনি লেখেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি।’


প্রভাবমুক্ত তদন্তের দাবি করে মাশরাফি আরও লেখেন, ‘আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’

এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। তিনি বলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাছে আসলো, এসে আমার কাঁধে হাত দিয়ে বলছে- “তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকবো, চলে আসিস।”’


বিসিবির কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করে জাহানারা বলেন, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। এক- দু’দিন ঠিক থাকত, এরপর আবার আগের অবস্থায় ফিরে যেত।

সময়ভেলা/স্পোর্টস

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005