বিএনপির নমিনেশন পাবেন বলে আশাবাদী

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগ, বললেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব’!

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৩:২২:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৩:২২:২৫ অপরাহ্ন
পদত্যাগ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। ভোট করব।’ 

আজ বুধবার নিজ কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জানা গেছে, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করার কথা জানান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাব।’ 

রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।

সময়ভেলা/সারাদেশ

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005