এনসিপি’সহ ৩ রাজনৈতিক দলকে নিবন্ধন দিলো নির্বাচন কমিশন

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৫:৪৩:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৫:৪৩:২৬ অপরাহ্ন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।



নিবন্ধন পেতে যাওয়া অন্য দুটি দল হলো— বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও সাধারণ আম জনগণ পার্টি।

আখতার আহমেদ বলেন, ‘চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।’

তিনি আরো জানান, আগামীকাল দাবি-আপত্তি আহ্বান করে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয়া হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি হলে চূড়ান্তভাবে সনদ দেয়া হবে।

সূত্র: প্র্রথম আলো, ইউএনবি
সময়ভেলা/নির্বাচন

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005