কিমের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১২:৩৭:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১২:৩৭:০১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের সময় উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন।

স্থানীয় সময় শুক্রবার এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি চাই, তিনিও জানুক আমরা সেখানে যাচ্ছি।’

কিমের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না। তবে আমরা তাকে জানিয়েছি, তিনি জানেন আমি যাচ্ছি।’
কিম সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক রয়েছে।’

ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালে এই দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয়।

এদিকে দক্ষিণ কোরিয়ায় আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল প্রতীক্ষিত বৈঠক। হোয়াইট হাউস বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে গিয়ংজু শহরে এই বৈঠক হবে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটিই দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ।

সূত্র: রয়টার্স/এএফপি/ডন
সময়ভেলা আন্তর্জাতিক

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005