ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঘোষণা করা হয় স্কোয়াড। দলে ফিরেছেন এশিয়া কাপে চোটে পড়ে মাঠের বাইরে চলে যাওয়া নিয়মিত অধিনায়ক লিটন দাস। কোন ম্যাচ না খেলেছেই বাদ পড়েছেন সৌম্য সরকার। নেই মোহাম্মদ সাইফউদ্দিনও।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ২৭ অক্টোবর। একদিন বিরতি দিয়ে ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। শেষ ম্যাচটি হবে ৩১ অক্টোবর। টাইগাররা সবগুলো ম্যাচই খেলবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
সময়ভেলা স্পোর্টস