ম্যাক্রোঁ আবারও সেবাস্তিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন

আপলোড সময় : ১১-১০-২০২৫ ১২:১৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ১২:১৬:০২ অপরাহ্ন
ফ্রান্সে টানা রাজনৈতিক নাটক ও অস্থিরতার পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আবারও সেবাস্তিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। মাত্র চার দিন আগে তিনি এই পদ থেকে পদত্যাগ করেছিলেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এলিসি প্রাসাদে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন। তবে বৈঠকে চরম ডানপন্থি ও চরম বামপন্থি দলের নেতারা উপস্থিত ছিলেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

লেকর্নুর প্রত্যাবর্তন অনেকের কাছে বিস্ময়কর। কারণ মাত্র দুই দিন আগেই তিনি জাতীয় টেলিভিশনে বলেছিলেন, “আমি এই পদটির পেছনে ছুটছি না, আমার দায়িত্ব শেষ।”

তবে এবার তার হাতে সময় খুবই কম। আগামী সোমবারের মধ্যেই তাকে সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করতে হবে। এলিসি প্রাসাদ জানায়, প্রেসিডেন্ট তাকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে লেকর্নুকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।


সময় ভেলা/ আন্তর্জাতিক ডেস্ক

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005