ওয়ানডে মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান

আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৩:৫২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৩:৫২:২১ অপরাহ্ন
আবুধাবিতে আজ বুধবার একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। দুই দলকেই দীর্ঘদিন পর ওয়ানে ডে ফরমেটে খেলতে দেখা যাবে।

আফগানিস্তান সর্বশেষ ওয়ানডে খেলেছে আট মাস আগে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে। সেটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। ফলে চলতি বছরে তারা এখন পর্যন্ত মাত্র দুটি ওয়ানডে খেলেছে।
অন্যদিকে বাংলাদেশ খেলেছে ছয়টি ওয়ানডে, তবে শেষ ম্যাচটি জুলাই মাসে। তুলনামূলকভাবে এখন কিছুটা ভালো অবস্থানে থাকলেও, টাইগাররা সেই ছয় ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে, জিতেছে মাত্র একটি।
এই অনিয়মিত ওয়ানডে সূচির কারণে দুই দলের একাদশ গঠনে প্রভাব পড়তে পারে। বাংলাদেশ চাইবে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজের জয় থেকে পাওয়া আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে যেতে। অন্যদিকে আফগানিস্তান মরিয়া থাকবে সব সংস্করণে টানা পাঁচ ম্যাচের হার কাটিয়ে উঠতে।
সব মিলিয়ে সিরিজটি হতে পারে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামায় পরিকল্পনা ও মাঠের ভুলত্রুটি দুই দলকেই ভোগাতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005