পল্লবীতে ময়লার স্তূপ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০১:০৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০১:০৭:৪৪ অপরাহ্ন

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার দিবাগত রাতে পল্লবীর ১৪ তলা বস্তির পেছনে কালশী স্টিল ব্রিজের নিচে একটি ময়লার স্তূপ থেকে এসব অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগ এই অভিযান চালায়। রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ডিবি সদস্যরা ময়লার স্তূপের ভেতর থেকে দুটি বিদেশি শটগান, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫০ রাউন্ড তাজা পিস্তলের গুলি এবং ৩১০টি সিসা শটগানের গুলি উদ্ধার করে।

ডিবির কর্মকর্তারা ধারণা করছেন, অস্ত্র ও গুলিগুলো দীর্ঘদিন ধরে সেখানে ফেলে রাখা হয়েছিল। তবে কে বা কারা এসব অস্ত্র ফেলে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ।

সূত্র: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)





















 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005