বাবার চিকিৎসায় ঢাকায় এসে প্রান গেলো আসিফের

বনানীতে রেডি-মিক্স ট্রাকের চাপায় একজন মেরিনার সহ দুই বাইক আরোহীর মৃত্যু

আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০২:২৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ১২:২০:৫৪ অপরাহ্ন

রাজধানীর বনানীতে একটি কংক্রিট রেডি-মিক্সের ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে বনানী এলাকার একটি সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

বনানী কাকলী বাসস্ট্যান্ডের কাছে একটি কংক্রিট মিক্সার ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।  এতে তারা ঘটনাস্থলেই মারা যান। 

নিহতদের মধ্যে একজনের নাম আশফাকুর রহমান আসিফ (২৫) (BMA 56th Batch) বলে জানা গেছে।  পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।  প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলটি রাস্তা থেকে পিছলে পড়ে গেলে ট্রাকটি তাদের উপর উঠে যায়।  

এই দুর্ঘটনা বনানী এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।  পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ট্রাকচালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005