মানবিক করিডোর নিয়ে সরকার চুক্তি করেছে কিনা জানালেন খলিলুর রহমান।

আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০২:৫৬:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০২:৫৬:২৩ অপরাহ্ন
গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা পৌঁছাতে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর স্থাপনের বিষয়ে বাংলাদেশ সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। রোববার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারের শিরোনাম ছিল— ‘বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব এবং ভবিষ্যৎ।’ ড. খলিলুর রহমান বলেন, “মানবিক করিডোর নিয়ে এখন পর্যন্ত কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে, কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যমে প্রচারিত হয়েছে— বাংলাদেশ যেন আরাকানে আমেরিকার হয়ে প্রক্সি যুদ্ধ শুরু করছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও স্পষ্ট করে বলেন, “রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না। যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে বাংলাদেশ পরিণত হবে প্রতিবেশী দেশগুলোর ‘ডাম্পিং গ্রাউন্ডে’।” অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পূর্বশর্ত হচ্ছে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা। এ ধরনের সংকটের সমাধান শান্তিপূর্ণভাবে না হয়ে সংঘাতের মাধ্যমে হয়েছে বলে মনে করেন এই উপদেষ্টা। তবে মিয়ানমারে যে সহিংসতা চলছে তা রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি সম্ভাব্য সুযোগ হয়ে উঠতে পারে। নিরাপত্তা উপদেষ্টা আরোও বলেন- মিয়ানমারের সার্বভৌমত্বর প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং নতুন করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি হউক তা চায়না বাংলাদেশ।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005