এপ্রিলে রেমিট্যান্স এলো ২৭৫ কোটি ডলার।

আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৭:৪৯:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৭:৪৯:৫২ অপরাহ্ন
সদ্য বিদায়ী এপ্রিল মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে বড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এ মাসে দেশে এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স। বর্তমান হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা), টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ১৭ লাখ ডলার বা ১ হাজার ১১৯ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিলের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে ৭০ কোটি ডলার। গত বছরের একই মাসে এসেছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল পর্যন্ত) দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫৪২ কোটি ডলার বেশি। ফলে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ২৮ দশমিক ৩০ শতাংশ। এছাড়া চলতি বছরের মার্চ মাসে এসেছে দেশের ইতিহাসে সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স—৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। তালিকায় আরও দেখা যায়: গত ডিসেম্বর মাসে এসেছিল প্রায় ২৬৪ কোটি ডলার জানুয়ারিতে এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ডলার প্রবাসীদের এই অর্থনৈতিক অবদান দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005