নির্বাচন এপ্রিলের মধ্যে হওয়া উচিত: জামায়াত আমীর।

আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১১:০১:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১১:০১:৪০ পূর্বাহ্ন
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩ মে) সকালে ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা এ বছর ডিসেম্বর থেকে আগামী ২৬ সালের জুনের মধ্যে নির্বাচন দেয়ার কথা বলেছেন। ফেব্রুয়ারির শেষে এবং মার্চের তিন ভাগের দু’ ভাগ সময় জুড়ে রোজা থাকবে, তারপরেই ঈদ। এই সময় কোনো নির্বাচনের সময় নয়। আমরা দু’টি সময়কে উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারিতে রোজার আগে। তবে যদি এ সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না। এখানে আমাদের দেশের আবহাওয়া এবং পারিপার্শ্বিকতার বিষয় আছে।’ জামায়াত আ‌মির ব‌লেন, ফ্যাসিবাদের না‌কি ফ্যাসিবাদীদের পতন হ‌য়ে‌ছে চিন্তা করতে হচ্ছে। তি‌নি সরকার প্রস‌ঙ্গে ব‌লেন, এই সরকার জন-আকাঙ্ক্ষার মাধ্যমে গঠিত হয়েছে। তাদের সহযোগিতা করছি। তবে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত কাজ করছেন। যা থেকে তাদের দূরে থাকার আহ্বান জানাই। কোরআনের বিপক্ষে যায় এমন কোনো সুপারিশ জনগণ মানবে না মন্তব্য করে নারী সংস্কার কমিটি বাতিলের দাবি তোলেন তিনি। ৫ আগস্টের পর কোনো কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে ড. শফিকুর রহমান।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005