কৃষ্ণচূড়ার ছবি তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ফটোগ্রাফারের।

আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ১২:৪৬:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৮:৪৬:১০ পূর্বাহ্ন
মেরিনার্স TV এর রিপোর্টার বাংলাদেশ মেরিন একাডেমির ৫৮তম ব্যাচের রায়হান ইসলামের ঘনিষ্ঠ ফটোগ্রাফার বন্ধুর মর্মান্তিক মৃত্যু হল কৃষ্ণচূড়ার ছবি তোলা অবস্থায়। রাজধানীর কুড়িল এলাকায় রেললাইনের পাশে কৃষ্ণচূড়া ফুলের ছবি তুলতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন ইসতিয়াক আহমেদ নামের এক ফটোগ্রাফার।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকার কারণে ট্রেন আসার মুহূর্তে তিনি ট্র্যাক থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে পারেননি। ফলে মর্মান্তিকভাবে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। একইসাথে তরুণদের অনুরোধ করছি—এই ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে, যাতে এমন দুঃখজনক ঘটনা আর না ঘটে।” এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইশতিয়াকের পরিবার ও বন্ধুবান্ধব তার আকস্মিক মৃত্যুতে শোকাহত।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005