দিবস

আন্তর্জাতিক মে দিবস

আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৯:১৫:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ১১:৪৪:০৭ পূর্বাহ্ন
শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দাও” — মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর এই বাণী আমাদের প্রতিটি শ্রমিকের প্রতি দায়িত্ববোধ ও ন্যায্য আচরণের কথা স্মরণ করিয়ে দেয়। প্রতি বছরের মতো এবারও মে দিবস উপলক্ষে মেরিনার্স গ্রুপ সম্মান জানায় তাদের সকল কর্মীদের, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজকে মেরিনার্স নামক ছোট্ট প্রতিষ্ঠানটি গ্রুপ অব কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব জয়ের স্বপ্ন দেখছে। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন আজ। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর পহেলা মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। এ বছর মে দিবসের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে।’ আমরা বিশ্বাস করি, শ্রমিক শুধু কাজের মানুষ নয়—তারা আমাদের পরিবারের অংশ; এই সভ্যতার স্থপতি। তাই মেরিনার্স গ্রুপ সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ, সময়মতো বেতন-ভাতা পরিশোধ এবং একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। যাদের ঘাম আর পরিশ্রমের কারণে আজ সমাজের এই অভাবনীয় উন্নতি, সেই শ্রমিকের সম্মানেই হোক আগামী দিনের অগ্রগতি। মেরিনার্স গ্রুপ – শ্রমিকের সঙ্গে, শ্রমিকের পাশে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005