২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আ ক্র ম ণ করবে ভারত।

আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ১১:৪৮:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ১১:৪৮:১৩ পূর্বাহ্ন
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার আশঙ্কা প্রকাশ করেছেন, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। রাজধানী ইসলামাবাদে মন্ত্রণালয়ের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, “নির্ভরযোগ্য গোয়েন্দাসূত্রে আমরা জানতে পেরেছি যে, পেহেলগাম ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে যে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ ভারত এনেছে, তার জের ধরে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে দেশটি।” এই বিষয়ে আতাউল্লাহ তারার বলেন, ‘ভারত নিজেরা বিচারক এবং শাস্তি কার্যকরকারী হিসেবে যা ভূমিকায় অবতীর্ণ হয়েছে, পাকিস্তান তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এ ধরনের আচরণ বেপরোয়া ও হঠকারী।’ পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই বাস্তবতা সম্পর্কে সচেতন থাকতে হবে যে পাল্টাপাল্টি উত্তেজনা সৃষ্টি এবং এর পরবর্তী পরিণতির দায়ভার সরাসরি ভারতের ওপর বর্তাবে। তিনি আরোও বলেন, ‘পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় শিকার। এ অভিশাপের যন্ত্রণা আমরা গভীরভাবে বুঝি। তাই আমরা সবসময় সন্ত্রাস ও তার যে কোনো রূপের বিরুদ্ধে সোচ্চার থেকেছি।’ এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ওই রাতের বৈঠকে মোদি বলেছেন—জবাব দেওয়ার সময়, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন কৌশলে প্রতিক্রিয়া জানানো হবে, সে বিষয়ে সশস্ত্র বাহিনী ‘পূর্ণ স্বাধীনতা’ ভোগ করবে। পারমাণবিক ক্ষমতাসম্পন্ন প্রতিবেশী দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা শুরু হয় ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর। ওই হামলায় ২৬ জন প্রাণ হারান। নয়াদিল্লির দাবি, এই নৃশংস হামলার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। তবে ইসলামাবাদ এমন অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছ। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত শান্তি রক্ষায় এগিয়ে আসা। নইলে এই যুদ্ধ ঠেকানো সম্ভব হবেনা।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005