সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের।

আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ১০:৫১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ১০:৫১:৪৫ অপরাহ্ন
ভারত-পাকিস্তান সীমান্তে টানা পঞ্চম রাতেও গোলাগুলির ঘটনা ঘটেছে। বরাবরের মতো ভারতের অভিযোগ, পাকিস্তানের সেনা গুলি চালাতে শুরু করে। ভারত তার জবাব দিয়েছে। এদিকে, এক প্রতিবেদনে ডয়েচে ভেলে জানিয়েছে, সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করছে ভারত। স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, প্রতি রাতে রাত ১২টার পর গুলি চলতে থাকে এবং ভোরে থেমে যায়। ভারত সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করছে এবং প্রচুর মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। ২৭ এপ্রিল মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ডজনেরও বেশি দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত ১০০টিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদি সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন, যদিও পাকিস্তানের নাম তিনি সরাসরি উল্লেখ করেননি। এছাড়া, ভারত পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীগুলোর পানিপ্রবাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে এবং পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মী ও ভারতে সফররত পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একটি সাক্ষাৎকারে বলেছেন, কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর ভারতের সামরিক পদক্ষেপ দ্রুতই আসবে। সীমান্তে পরিস্থিতি এখন ভয়াবহ। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। দুই দেশই নিজেদের অবস্থান থেকে কঠোর রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005