এশিয়ার নবম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ।

আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ১০:৪৯:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ১০:৪৯:৩০ অপরাহ্ন
বৃহৎ অর্থনীতির দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। মোট দেশজ উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশের জিডিপির আকার এখন ৪৫০ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৪৫ হাজার ৫০ কোটি ডলার। যা ২০২৪ সালের হিসাবের উপর ভিত্তি করে করা হয়। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সম্প্রতি "২০২৫ বেসিক স্ট্যাটিসটিকস" এই শিরোনামে এশিয়ার দেশগুলোর অর্থনীতির বিভিন্ন সূচকের পরিসংখ্যান প্রকাশ করেছে যেখানে ৪৬ টি দেশের জিডিপির আকার উল্লেখ করা হয়েছে।তবে এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও সেই তালিকায় নেই জাপান। এডিবির পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ এশিয়ায় এখন ভারতের পর বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বড়। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। অর্থনীতির আকারের দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে চীন, ভারত, কোরিয়া, ইন্দোনেশিয়া, তাইপে, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ফিলিপাইন। যা এডিবির পরিসংখ্যানে উল্লেখ হয়েছে। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীনের জিডিপির আকার ১৮ লাখ ৯৬ হাজার ৫০০ কোটি ডলার। এরপর দ্বিতীয় স্থানে থাকা ভারতের জিডিপির আকার ৩ লাখ ৯১ হাজার ১৪০ কোটি ডলার। তৃতীয় স্থানে থাকা কোরিয়ার জিডিপি হলো ১ লাখ ৮৬ হাজার ৯৫০ কোটি ডলার। তাছাড়া বাংলাদেশের ওপর থাকা অন্য দেশগুলোর জিডিপির আকার হলো: ইন্দোনেশিয়া ১ লাখ ৩৯ হাজার ৬৩০ কোটি ডলার, তাইপে ৭৯ হাজার ৫৯০ কোটি ডলার; থাইল্যান্ড ৫৪ হাজার ৫০ কোটি ডলার, ভিয়েতনাম ৪৭ হাজার ৬৩০ কোটি ডলার ও ফিলিপাইন ৪৬ হাজার ১৪০ কোটি ডলার। বাংলাদেশ এশিয়ায় নবম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। এডিবির এই পরিসংখ্যান দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005